Thursday, August 20, 2015

ডিমের কোরমা


উপকরণঃ
সিদ্ধ ডিম- ৭-৮ টি
পেঁয়াজ কুঁচি- ১ টি মাঝারি সাইজের
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
রসুন বাটা- ১/২ চা চামচ
আদা বাটা- ১/২ চা চামচ
কাঁচা মরিচ- ৫-৬ টি
জিরার গুঁড়া- ১/২ চা চামচ
এলাচ- ৪-৫ টি
দারুচিনি- ২-৩ টুকরা
টক দই- ২ টেবিল চামচ (ফেটান)
উষ্ণ গরম দুধ- ১/২ কাপ(আপনি নারিকেলের দুধ ও দিতে পারেন)
বাদাম পেস্ট- ১ টেবিল চামচ
চিনি- ১ চা চামচ
তেল- আনুমানিক ৬ টেবিল চামচ
লবন- ১ চা চামচ অথবা আপনার স্বাদ অনুযায়ী
পদ্ধতিঃ
পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে সিদ্ধ ডিম গুলো হালকা বাদামি করে ভেজে তুলুন। ভাজার সময় ১ চিমটি লবন ছিটিয়ে দিন।
পাত্রে বাকি তেল দিয়ে এলাচ এবং দারুচিনি দিয়ে নেড়ে পেঁয়াজ কুঁচি দিন। পেঁয়াজ কুঁচি নরম হওয়া পর্যন্ত ভাজুন। এবার পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা মরিচ, জিরার গুঁড়া এবং লবন দিয়ে ভাল করে কষিয়ে নিন।এর মধ্যে  ফেটান টক দই এবং বাদাম বাটা দিয়ে হালকা আঁচে ২ মিনিট এর মত নাড়ুন। এরপর দুধ দিয়ে ফুটিয়ে তুলুন।
এখন ডিম দিয়ে ভাল করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে কয়েক মিনিট রান্না করুন। এরপর চিনি দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করুন।


এবার নামিয়ে পরিবেশন করুন। আশা করি ভাল লাগবে

ভেজিটেবল বিরিয়ানি

 ভেজিটেবল বিরিয়ানি

উপকরণ :

আগের দিনের রান্না করা ভাত ২ কাপ। পেঁয়াজকুচি আধা  কাপ। কাঁচামরিচের কুচি স্বাদমতো। সবজি ছোট টুকরা করা ২ কাপ। আদাবাটা ১ চা-চামচ। রসুন বাটা ১ চা-চামচ। ধনেগুঁড়া ১ চা-চামচ। জিরাগুঁড়া ১ চা-চামচ। মরিচগুঁড়া ১ চা-চামচ। হলুদগুঁড়া আধা চা-চামচ। লবণ পরিমাণমতো। তেল ২ টেবিল-চামচ। ধনেপাতা বা, পুদিনাপাতা সাজানোর জন্য।

পদ্ধতি :

তেলে পেঁয়াজ ভেজে এতে আদাবাটা, রসুনবাটা ও গুঁড়ামসলা দিন। অল্প ভেজে সবজিগুলো দিয়ে নাড়ুন। ছোট ছোট টুকরা হওয়ার কারণে সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে ভাজতে থাকুন। ভাত দিয়ে দিন। ২ থেকে ৩ টেবিল-চা

 পানি দিয়ে ভাজতে থাকুন।

ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে পুদিনাপাতা বা ধনেপাতার কুচি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার ভেজিটেবল বিরিয়ানি।




ডিমের বিরিয়ানি


ঝটপট সহজেই তৈরি মুখরোচক খাবার।
খুবই মজার এই বিরিয়ানি বানাতে যেসব উপকরণ লাগে তা প্রায় সব বাড়িতেই থাকে। রান্নায় এত অল্প সময় লাগে যে মেহমান বসিয়ে রেখে ঝটপট বানিয়ে ফেলা যায়।


উপকরণ :

২ কাপ কালোজিরা চাল (বাসমতি হলেও চলবে)। ৪ কাপ গরম পানি। ১ কাপ দুধ। ৫-৬টি দেশি আলু (মাঝখান দিয়ে দুভাগ করা)। আধা কাপ পেঁয়াজ বেরেস্তা। আধা কাপ তেল। ৪টি ডিম (সিদ্ধ করা)। ১ টেবিল-চামচ আদাবাটা। ১ টেবিল-চামচ রসুনবাটা। ১ চা-চামচ জিরাগুঁড়া। আধা চা-চামচ ধনেগুঁড়া। ১ চা-চামচ মরিচগুঁড়া। ৪টি এলাচ। ২টি লবঙ্গ। ৩টি গোলমরিচ। ২টি তেজপাতা। ২ টুকরা দারুচিনি। লবণ স্বাদমতো। ১৫-১৬টি আস্ত কাঁচামরিচ। ২ টেবিল-চামচ ঘি।
পদ্ধতি
প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিন। বেরেস্তা একটি প্লেটে উঠিয়ে রেখে ওই তেলেই আলুগুলোতে একটু লবণ দিয়ে বাদামি করে ভাজুন। ভাজা হলে আলু উঠিয়ে নিন। এই তেল বিরিয়ানিতে ব্যবহার করা যাবে না।

একটি বড় পাত্রে আধা কাপ তেল দিয়ে আস্ত ডিমগুলো একটু ভাজুন। ভাজা হলে সব মসলা দিয়ে একটু ভেজে দুধ ঢেলে দিন।

ফুটে উঠলে আলু দিয়ে ঢেকে রান্না করুন। কোরমার মতো দেখালে এবং দুধ শুকিয়ে ডিম তেলের উপর উঠলে ধুয়ে রাখা চাল দিয়ে কিছুক্ষণ ভাজুন। এবার পানি ঢেলে দিন। ফুটে উঠলে লবণ চেখে দেখুন এবং চুলার তাপ একদম কমিয়ে দিন।

চাল প্রায় ফুটে উঠলে পেঁয়াজ-বেরেস্তা, ঘি, আস্ত কাঁচামরিচ দিয়ে সাবধানে ভালোমতো মিশিয়ে দিন। বেশি নাড়াচাড়া করলে বিরিয়ানি খারাপ হবে।

ঢেকে দিয়ে খুবই অল্প তাপে বিরিয়ানির চাল সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।

হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

এরকম খাবার সত্যিই ভাল।

কাচ্চি বিরিয়ানি

উপকরণ : খাসির মাংস ২ কেজি, পোলাওয়ের চাল ১ কেজি, ঘি ২৫০ গ্রাম, আলু আধা কেজি, পেঁয়াজের বেরেস্তা এক কাপ, দারুচিনি ৮-১০ টুকরো, এলাচ ১০-১২টি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া (দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রি, শাহজিরা ও গোলমরিচ) ১ টেবিল চামচ, জিরা আধা চা চামচ, দই দেড় কাপ, দুধ ২ কাপ‚ আলুবোখারা ১৪-১৫টা, গোলাপ জল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

প্রণালী : মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। পিতলের হাঁড়িতে মাংসের সাথে আদা রসুন বাটা, লবণ, চিনি, টকদই, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিন। এবার গরম মসলার গুঁড়া, অর্ধেক ঘি ও জাফরান দিয়ে ভালোভাবে মাংস মেখে ১০ মিনিট রাখুন। এবার দুই কাপ দুধ মাংসের উপর ঢেলে দিন। আলু লবণ মাখিয়ে তেলে ভেজে মাংসের উপর দিন।

চাল ধুয়ে আধা সেদ্ধ করে মাংসের উপর দিন। বাকি অর্ধেক ঘি, পেঁয়াজের বেরেস্তা, কিশমিশ, আলুবোখারা, বাদাম, গোলাপ জল ছড়িয়ে দিয়ে অল্প আঁচে এক ঘন্টার মতো চুলোয় রাখুন। চুলোয় উঠানোর আগে আটা গুলিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিন। এক ঘন্টা পর আঁচ আরো কমিয়ে দমে রাখুন। খড়ির চুলোয় রান্না করতে পারলে ভালো। সে ক্ষেত্রে এক ঘন্টা পর হাঁড়ির নিচে এবং উপরে জলন্ত কয়লা দিয়ে দমে বসান। গ্যাসের চুলোর ক্ষেত্রে তাওয়ার উপর হাঁড়ি বসিয়ে অল্প আঁচে দমে রাখুন ।

পরিবেশন  : কাচ্চি বিরিয়ানি সালাদ এবং বোরহানির সাথে পরিবেশন করুন ।
কাচ্চি বিরিয়ানি সালাদ এবং বোরহানির সাথে পরিবেশন করুন - See more at: http://www.priyo.com/2013/05/27/19490.html#sthash.x4uAtSri.dpuf
কাচ্চি বিরিয়ানি সালাদ এবং বোরহানির সাথে পরিবেশন করুন - See more at: http://www.priyo.com/2013/05/27/19490.html#sthash.x4uAtSri.dpuf